উন্নয়নের কেন্দ্রে থাকুক জনমিতির হিসাব
বিশ্বের অষ্টম জনবহুল দেশ আমাদের বাংলাদেশ, আয়তনে বিশ্বে ৯৩তম আর এশিয়ায় ২৬তম। ছোট আয়তনের এই দেশে বাস করে প্রায় ১৮ কোটি মানুষ। পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের এ দেশে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত উভয় ক্ষেত্র ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট অংশীজন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে কি?


