‘ফোকাস’ পেতে থানা-পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ
পুলিশের স্থাপনাকে লক্ষ্য করে ককটেল হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত থেকে গতকাল রোববার রাত পর্যন্ত পুলিশের তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, পুলিশের স্থাপনা বা এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে তা বেশি আলোচনায় আসে।


