মধ্যবিত্ত ভাঙছে, রাষ্ট্র কি ভালো আছে
ডেইলি স্টার-এর বাংলা সংস্করণ গত আগস্টে মোহাম্মদপুরের এক গৃহিণীর গল্প ছেপেছিল। তিনি মাসে ৫০০ টাকা করে জমাতেন। ছয় মাসে এমনই মূল্যবৃদ্ধি ঘটেছে যে তাঁর এই সামান্য সঞ্চয়ক্ষমতাটুকুও শেষ।বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২১ শতাংশ।



