শীতে কাঁপছে পঞ্চগড়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। রাতভর হিমেল হাওয়া আর ভোরের কুয়াশায় বাড়ছে শীত। এরই মধ্যে আজ রোববার সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


