ফুলে সাজানো গাড়িতে বিদায়, আপ্লুত অবসরে যাওয়া কলেজশিক্ষক
দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা–জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়া। ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁকে বিদায় জানানো হয়েছে।



