ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আবার সাগরে ছুটবে মাছ ধরার নৌকা
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার কারণে এত দিন সাগরে মাছ ধরা বন্ধ রেখেছিলেন জেলেরা।



