ভাঙন অব্যবস্থাপনায় ম্লান সাগরকন্যা কুয়াকাটা
কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্টসহ তীরবর্তী বাঁধ ও রাস্তার বিভিন্ন অংশ ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে। ভাঙা রাস্তা ও স্থাপনার অংশ ছড়িয়ে আছে সৈকতজুড়ে। এর সঙ্গে এলোমেলোভাবে পড়ে থাকা জিও ব্যাগে শেওলা জমে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ চলাচলের পথ।


