আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার
দেশের মানুষের গড় আয়ের চেয়ে গড় ব্যয় বেশি। এ জন্য ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। এর মধ্যে এ বছরের শেষ নাগাদ ১ কোটি ৮১ লাখ মানুষের তীব্র খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রণয়ন দরকার।



