টেকনাফে আবারও লোকালয়ে সেই গুলিবিদ্ধ হাতি, হাঁটছে খুঁড়িয়ে
কক্সবাজারের টেকনাফে আবারও লোকালয়ে ফিরে এসেছে গুলিবিদ্ধ সেই মাদি হাতি। চিকিৎসা শেষে প্রায় ১০ দিন আগে হাতিটিকে বনে ফিরিয়ে দিয়েছিল বন বিভাগ। তবে আজ শনিবার সকালে সেটি আবারও বন থেকে বেরিয়ে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে চলে আসে।


