‘নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত আবু ইউসুফ ওরফে জীবন (২৭) মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেছিলেন চিকিৎসকেরা।


