বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
ভোর ০৫:৫২:১৬
ব্রেকিং
ভোরের কাগজগোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত ইনকিলাবপোশাকশিল্পে টেকসই মজুরি নিশ্চিত করতে চার পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি ইত্তেফাকদুপুর ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ডেইলি বাংলাদেশগোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত বাংলা ট্রিবিউনজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ঢাকা পোস্টজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী ইত্তেফাকঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা জাগো নিউজ ২৪গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

আন্তব্যাংকে গড় দর ১২৩ টাকা ৭৫ পয়সা

তেল-গ্যাস আমদানির দায় মেটাতে চাপ, বাড়ছে ডলারের দাম

জ্বালানি আমদানির বিল পরিশোধের চাপে ডলারের দাম সামান্য বেড়েছে। তবে রিজার্ভ ৩১ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে থাকায় পরিস্থিতি স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।

তেল-গ্যাস আমদানির দায় মেটাতে চাপ, বাড়ছে ডলারের দাম
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

তেল ও গ্যাস আমদানির দায় পরিশোধের চাপে দেশের বাজারে ডলারের দাম সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তব্যাংক বাজারে ডলারের গড় দর দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭৫ পয়সা, যা আগের দিন ছিল ১২৩ টাকা ৭৩ পয়সা এবং এক সপ্তাহ আগে ১২৩ টাকা ৪৫ পয়সা।

ইস্টার্ণ ব্যাংক প্রতি ডলার ১২৩ টাকা ৯৮ পয়সায় বিক্রি করেছে, আগের দিন যা ছিল ১২৩ টাকা ৯৫ পয়সা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২৩ টাকা ৯০ পয়সা।

ব্যাংকাররা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় আমদানি বিল বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়ে ১ হাজার ২২০ কোটি ডলারে দাঁড়িয়েছে; এর মধ্যে জ্বালানি তেল আমদানির ব্যয় দ্বিগুণ হয়ে ২৪৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ডলারের আন্তপ্রবাহ ও বহিঃপ্রবাহ মোটামুটি ভারসাম্যপূর্ণ; মাসের শেষে সাধারণত দায় পরিশোধের চাপ বাড়ে। ১ থেকে ২৪ অক্টোবর প্রবাসী আয় এসেছে ২১৩ কোটি ডলার। ১৯ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩ হাজার ১৫৪ কোটি ডলার, যা এক বছর আগে ছিল ২ হাজার ৬৩৪ কোটি ডলার।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।