পরীক্ষায় নকল ঠেকাতে অভিভাবকের ব্যতিক্রমী পরামর্শ – MZamin
পরীক্ষার হলে একই শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি না বসিয়ে ভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বসানোর পরামর্শ দিয়েছেন তৃতীয় শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহর মা। এতে একজন শিক্ষার্থীর খাতা দেখে অন্যজনের লেখার সুযোগ কমবে এবং শিক্ষার্থীরা নিজের মেধা ও যোগ্যতায় পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত হবে।


