বছরে প্রায় ২ কোটি টাকার স্কুলে ৪ বছরের পড়াশোনা, শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘মানিব্যাক গ্যারান্টি’
চার বছর ধরে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৮৮ লাখ টাকা) টিউশন ফি দিয়ে পড়ার পরও কোনো শিক্ষার্থী দেশটির শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তির সুযোগ না পেলে নির্দিষ্ট শর্তে পুরো টিউশন ফি ফেরত দেবে প্রতিষ্ঠানটি।


