শিল্পকলায় ‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী – MZamin
নন্দিত নাট্য সংগঠন বটতলা’র ১৭তম প্রযোজনা, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটক ‘সখী রঙ্গমালা’ আবার মঞ্চে আসছে একদিনে দুই প্রদর্শনীর আয়োজন নিয়ে। আগামী শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকাল ৪টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এর দু’টি প্রদর্শনী হবে।

