বাগাতিপাড়ায় আওয়ামী লীগ নেতা বাবর আটক – MZamin
নাটোরের বাগাতিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪শে নভেম্বর) রাতে উপজেলার মল্লিকপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।



