টুঙ্গিপাড়া থানায় নাশকতার ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা – MZamin
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।



