যেকোনো শর্তেই ইরান যুদ্ধ বন্ধের পক্ষে অধিকাংশ মার্কিন ভোটার – MZamin
যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটার অবিলম্বে ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান চান। এমনকি শর্ত কিছুটা প্রতিকূলে গেলেও তারা এই যুদ্ধ বন্ধের পক্ষে। নতুন এক জরিপে দেখা যায়, জরিপে অংশ নেয়া ৫৫ শতাংশ ভোটারই যেকোনো শর্তে এখনই যুদ্ধ বন্ধের সাথে একমত।


