যুবলীগের ‘মার’ খাওয়ায় ভাঙলো ফটিকছড়ি যুবদলের কমিটি – MZamin
‘যুবলীগের নেতাকর্মীদের হামলায়’ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আহত হওয়ার দিনই বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি। সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে গত শনিবার কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় যুবদল।



