কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পরীক্ষা – MZamin
মৌলভীবাজারের কুলাউড়ায় কিন্ডার গার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়া উপজেলার কেটিএফ নিবন্ধনভুক্ত ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০০ জন শিক্ষার্থী অংশ নেয়।


