অস্ট্রেলিয়ায় শ্রমবাজারে অশনিসংকেত, বেকারত্ব ৪.৯ শতাংশ, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও – MZamin
অস্ট্রেলিয়ার শ্রমবাজারে ক্রমেই ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। এক মাসের ব্যবধানে দেশটিতে কর্মরত মানুষের সংখ্যা কমেছে ৪৩ হাজার ৫০০। বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৯ শতাংশে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

