হাইওয়ে পুলিশের ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় দিনদুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সবাই নামাজে ব্যস্ত থাকার সুযোগে তারা সড়ক অবরোধের চেষ্টা করেছেন বলে ভাষ্য স্থানীয়দের।


