ঢাবির সঙ্গে শিক্ষা-গবেষণা জোরদারে আগ্রহী ভারতের শারদা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের শারদা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
