শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট – MZamin
আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফর করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে আসবেন। বুধবার কলম্বোয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎকালে সফরের আমন্ত্রণ গ্রহণ করেন তিনি।


