রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ – MZamin
রাশিয়ার সাইবেরিয়ায় একটি রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। সাইবেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কেমেরোভো অঞ্চলে সামরিক এএন-১২ পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়।


