ফ্রান্সে অভিবাসন নীতি কঠোর করতে চায় ডানপন্থি রিপাবলিকানস – MZamin
ফ্রান্সে বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন কমাতে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে দেশটির ডানপন্থি রাজনৈতিক দল রিপাবলিকানস (লেজ রিপুবলিক্যাঁ)। দলটির নেতা এবং ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী ব্রুনো রেতাইয়ো অভিবাসন নিয়ন্ত্রণে ৫৬ পৃষ্ঠার একটি রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করেছেন।



