মধ্যরাতে মোটরসাইকেলে এসে সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ – MZamin
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পার্কিং করা স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে দু’জন বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।


