সাভার ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ – MZamin
কয়েকদিন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার পর পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।



