যে কারণে মজুরি বোর্ডের সভা স্থগিত – MZamin
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় গতকাল সকাল ১১টায় মালিকপক্ষের মজুরির প্রস্তাব জমা দেয়ার কথা থাকলেও হঠাৎ করে তা স্থগিত করা হয়। সভাটি স্থগিতের ব্যাখ্যায় মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।



