বিনামূল্যে ছানি অপারেশন, নতুন আলোয় ৩০ দরিদ্র রোগী
রাজধানীর মোহাম্মদপুরে ৩০ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মোহাম্মদপুরের দৃষ্টি চক্ষু হাসপাতালে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।


