আশরাফুল-প্রতীমের আরেকটি সেঞ্চুরি সানজিদ-আবু জায়েদের আবারো ‘ফাইফার’ – MZamin
জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শেষ রাউন্ডে এসে জমে উঠেছে শিরোপার লড়াই। শেষ রাউন্ডের তৃতীয় দিন শেষে শিরোপার সমীকরণ আরও জমজমাট হয়ে উঠেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে শিরোপার আশা জিইয়ে রেখেছে সিলেট।



