হাতিয়ায় ফজলুল আজিম মহিলা কলেজের নবীনবরণ – MZamin
দ্বীপ উপজেলা হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।



