ফুলপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – MZamin
ময়মনসিংহের ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন ও একেএম আরিফুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার বালিয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

