৯ বছরেও শেষ হয়নি জামালপুর হাই-টেক পার্কের নির্মাণকাজ – MZamin
১৫৩ কোটি টাকা ব্যয়ে জামালপুর হাই-টেক পার্কের নির্মাণকাজ দীর্ঘ ৯ বছরেও শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিতে দক্ষ করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্ববাজারে প্রবেশের সুযোগ তৈরির স্বপ্ন নিয়ে ২০১৭ সালের ১লা জুলাই জামালপুরে এই হাই-টেক পার্কের নির্মাণকাজ শুরু হয়েছিল।



