নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক – MZamin
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের ৩ দিন পর আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের বড় পুকুর পাড় এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



