আত্মীয় বিদায় দিতে ট্রেনে উঠলেন ১২ জন, দরজা আটকে যাওয়ায় যেতে হলো ১৪০ কিমি, সঙ্গে জরিমানাও
ভারতের উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এক অদ্ভুত ও বিড়ম্বনাকর পরিস্থিতির শিকার হয়েছেন ১২ জন ব্যক্তি। স্বজনদের ট্রেনে তুলে দিয়ে বিদায় জানাতে গিয়ে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের ভেতরেই আটকা পড়েন তারা।

