আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার – MZamin
বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানাধীন শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।



