কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে উপজেলার বগদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।



