হুতিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব, আলোচনায় আসিম মুনির – MZamin
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের থামাতে ১০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এই অর্থ তেহরানে নগদ নিয়ে গিয়েছিলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী। এই অর্থ দিয়ে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং সৌদি আরবে তাদের হামলা বন্ধ করাতে রাজি করানোর চেষ্টা হয়েছে।

