মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস টাকা দিলেই মেলে সব সেবা
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে পাসপোর্ট নবায়ন (রি-ইস্যু) করতে এসেছিলেন শরিফুল ইসলাম। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও শেষ পর্যন্ত কাজ হয়নি। একের পর এক কাগজের কথা বলে তাকে বারবার ঘোরানো হয়।
