ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলা, এবার প্রতিবাদে ছাত্র জমিয়ত
জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরীর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।



