বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ দুশ্চিন্তায় শরীয়তপুরের কৃষক
টানা বৃষ্টিতে শরীয়তপুরে রসুন ও পেঁয়াজের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে জমে থাকা পানিতে পচে যাচ্ছে সদ্য রোপণ করা বীজ ও চারা। গত মৌসুমের লোকসান কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে আবারও ক্ষতির মুখে পড়েছেন তারা।


