চোটের কারণে দেশে ফিরছেন হাসান মাহমুদ
দক্ষিণ আফ্রিকা সফরটা আর দীর্ঘ হচ্ছে না বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। চোট নিয়েই জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৪ উইকেটও। তবে সেই লড়াইয়ের পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পুরোনো চোট।


