শৈশবের প্রথম ব্যাটের সঙ্গে আবেগঘন ছবি শেয়ার করলেন শচীন
কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। সময়ের সঙ্গে বদলে যায় জীবন, বদলে যায় মানুষ। কিন্তু রয়ে যায় কিছু প্রিয় মুহূর্ত, কিছু চেনা স্মারক। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছে তেমনই এক স্মৃতির নাম তার শৈশবের প্রথম ক্রিকেট ব্যাট।



