শিশুদের বিদ্যালয়ে ফেরাতে অভিভাবকদের সচেতন করলেন ইউএনও
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতন করতে উঠান বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।


