সমাজসেবায় সাহায্যের আবেদনের ৫৫ শতাংশই ক্যানসার রোগী
সমাজসেবা অধিদপ্তর থেকে বিশেষ ছয়টি রোগে আক্রান্ত অসহায় রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ছয়টির মধ্যে ৫৫ শতাংশ আবেদনই ক্যানসার আক্রান্ত রোগীর। মোট ৪ হাজার ৪৩২ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৪১১ জনই ক্যানসার আক্রান্ত, যা মোট আবেদনের প্রায় ৫৫ শতাংশ।



