শক্তিমান ভারতে ক্ষয়িষ্ণু বাঙালি
ভারতের মানচিত্রে এক উজ্জ্বলতম ভাঁজ হলো বাংলা–যেখানে নদী আর সাহিত্যের মতো বয়ে গেছে এক জাতির অস্তিত্ব। অথচ আশ্চর্যজনকভাবে, আজকের শক্তিমান ভারতের পরাশক্তি-অভিমুখী উত্থানের মাঝেই বাঙালির ভূমিকা যেন ক্ষয়িষ্ণু, দীপ্তির ভেতরেই অন্ধকারের রেখা।

