আলভারেজকে তো পেলই না, উল্টো শাস্তি পেল বার্সা
আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করে শাস্তি পেল বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের অভিযোগের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো (৬৭২ ডলার) জরিমানা করেছে।


