অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভালে এক দিনে সিশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুই ম্যাচেই নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জয় পায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।


