সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার রাত ৯টা ১১মিনিটে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।



