সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।



